1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 9, 2026, 9:48 am

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগার থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোহাম্মদ ইউনুছ, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
  • 99 Time View

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের শৌচাগার থেকে মো. আবুল কালাম (৫০) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে পুলিশ। ময়নাতদন্ত ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে বাইশারী কেন্দ্রীয় জামে মসজিদের শৌচাগারের ওপরের কাঠামো থেকে আবুল কালামের মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবুল কালাম উপজেলার বাইশারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাইশারী এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে। তিনি চার সন্তানের জনক এবং বাইশারী বাজারের ব্যবসায়ী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৭ সেপ্টেম্বর) রাত থেকে সোমবার ভোরের কোনো এক সময় এ ঘটনা ঘটে। ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে স্থানীয়রা মসজিদের শৌচাগারের ওপরের কাঠামোতে আবুল কালামের মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, নিহতের ছেলে সাইমুনের দেওয়া তথ্য অনুযায়ী, পারিবারিক কলহের পাশাপাশি আবুল কালাম প্রায় পাঁচ লাখ টাকা ঋণগ্রস্ত ছিলেন। এসব কারণে তিনি মানসিক চাপে ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এগুলো প্রাথমিকভাবে পাওয়া তথ্য; মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।

বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মো. মনজুর আহসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এসআই শওকত জামিল ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহ ও আর্থিক ঋণের বিষয়টি জানা গেছে। তবে ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost