1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 9, 2026, 8:05 am

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই পা বিচ্ছিন্ন, নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
  • 92 Time View

ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ রেলস্টেশনে ট্রেনে ওঠার সময় পা পিছলে নিচে পড়ে দুই পা বিচ্ছিন্ন হয়ে রাবেয়া খাতুন (৩৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেসের যাত্রী ছিলেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে মোবারকগঞ্জ রেলস্টেশনে বিরতি শেষে ট্রেনটি আবার যাত্রা শুরু করার সময় রাবেয়া ট্রেনে উঠতে যান। এ সময় অসাবধানতাবশত পা পিছলে তিনি প্ল্যাটফর্মের নিচে পড়ে যান। এতে ট্রেনের চাকায় তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া তার এক হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোরে পাঠানো হয়। তবে যশোর নেওয়ার পথে তার মৃত্যু হয়। রাবেয়া খাতুন ঢাকার খিলক্ষেতের জোয়ার সাহারা এলাকার ইকবাল হোসেনের মেয়ে। মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার নয়ন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোরে রেফার করা হয়েছিল। পথে তার মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost