1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
September 24, 2026, 5:01 pm

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ২০ বিজিবি অধিনায়ক লতিফুল বারী

মো. সজীব উদ্দিন সবুজ, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
  • 19 Time View

জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর উদ্যোগে দিনাজপুর ও জয়পুরহাট জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট ব্যাটালিয়নের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী (পিবিজিএমএস)। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মোহাম্মদ হুমায়ূন করিম (পিবিজিএমএস), ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টারসহ ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা। সভায় প্রথমে দিনাজপুরের হিলি-হাকিমপুর, জয়পুরহাট জেলা সদর ও পাঁচবিবি উপজেলা থেকে আগত সাংবাদিকদের সঙ্গে পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। পরে সীমান্ত পরিস্থিতি, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কার্যক্রম এবং এসব বিষয়ে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। মতবিনিময় সভায় বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী বলেন, সীমান্ত এলাকায় অপরাধ দমনে বিজিবি সবসময় প্রস্তুত রয়েছে। সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে বিজিবির সদস্যরা দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, বিভিন্ন সময় পরিচালিত অনেক অভিযানের তথ্য তাৎক্ষণিকভাবে গণমাধ্যমকে জানানো সম্ভব হয় না। সাংবাদিকদের সঙ্গে আরও কার্যকর যোগাযোগ ও সমন্বয় গড়ে তুলতেই এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, “আশা করছি, এখন থেকে আপনারা সবাই বিজিবির মিডিয়া সেল ও হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত থাকবেন। সীমান্ত অপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শেষে সাংবাদিকরা বিজিবির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানতে পারেন এবং পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ আরও জোরদার করার বিষয়ে মতামত দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost