1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
September 24, 2026, 2:53 pm

বেলাবোতে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

শাহিনুর আক্তার, নরসিংদী প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
  • 10 Time View

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নরসিংদীর বেলাবোতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দলটির নৈরাজ্য, ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লবের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব এ এম কাদের জলিল, যুবদলের আহ্বায়ক আক্তারুজ্জামান আক্তার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, আতাউর রহমান বাচ্চু, মো. রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সুমন ফকির রাজ, ছাত্রদলের সভাপতি আশিক সুজন মামুন, সাধারণ সম্পাদক মোফাজ্জল, আমলাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিলুল্লাহ তপন, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি লাল মিয়া, বাজনাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের জন্য নানা ধরনের অপচেষ্টা ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে তারা মনে করেন। বেলাবোর মাটিতে কোনো নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। বক্তারা আরও বলেন, সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিহত করা হবে। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বেলাবো উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost