1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 9, 2026, 7:23 am

পীরগঞ্জ সীমান্তে এক লাখ ৩৫ হাজার টাকার মাদক জব্দ

মো. সজিব উদ্দিন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
  • 78 Time View

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৭২ বোতল যৌন উত্তেজক সিরাপ, ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৩৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মাদকদ্রব্যের সিজারমূল্য ১ লাখ ৩৫ হাজার ৬০০ টাকা। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)  বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টা ৫০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়নের অধীন বৈরচুনা বিওপির একটি টহল দল ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সিংহর এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ৩৩৫/৭-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৭২ বোতল যৌন উত্তেজক সিরাপ ও ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। অন্যদিকে, বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১২টা ১৫ মিনিটে দানাজপুর বিওপির সদস্যরা পীরগঞ্জ উপজেলার রনসিয়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন। এ সময় সীমান্তের মেইন পিলার ৩৪০ থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৩৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিজিবি জানায়, উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এসব ঘটনায় জড়িত পলাতক মাদক কারবারিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost