1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
September 24, 2026, 1:55 am

জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
  • 2 Time View

ইরানের সঙ্গে শান্তিচুক্তি না হলে দেশটিকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এই হুমকি দেন।  ভাষণে ট্রাম্প দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রেখেছে। পাশাপাশি আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে শান্তিচুক্তি হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।  মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমাকে একটি বড় সিদ্ধান্ত নিতে হবে। ইরানের সঙ্গে কি এমন কোনো চুক্তি হবে, যা তাদের পুনর্গঠন করে আগের চেয়ে অনেক উন্নত একটি রাষ্ট্র গড়ে তোলার সুযোগ দেব? নাকি আমি এই ইসলামী প্রজাতন্ত্রকে (ইরান) নিশ্চিহ্ন করে দেব এবং তা দ্রুত করব, যাতে তারা আর কখনো মানুষ হত্যা ও দেশ ধ্বংস করার সুযোগ না পায়?’ ট্রাম্প আরও বলেন, ‘আমি কি তাদেরকে এমন এক নরকে ঠেলে দেব যেখানে তাদের বেঁচে থাকার কোনো সুযোগ থাকবে না এবং ভবিষ্যৎ মহত্ত্ব বা প্রজন্মের কোনো আশাও থাকবে না? কিন্তু আমি বিশ্বাস করি, নির্বাচনের ঠিক পরেই আমরা একটি চুক্তিতে পৌঁছাব।’ তেহরানকে আলোচনার টেবিলে আনতে অন্যান্য দেশকে ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার আহ্বানও জানান তিনি। ট্রাম্প বলেন, ‘ইতিহাসের সবচেয়ে অসাধারণ দেশের প্রেসিডেন্ট হিসেবে, বিপজ্জনক ব্যক্তিদের আর একদিনও বেড়ে উঠতে দিতে রাজি না আমি। যেখানে অন্যরা শুধুমাত্র কথা বলেছে, আমি কাজ করে দেখিয়েছি। যেখানে অন্যরা শান্তির কথা বলেছে, আমি শান্তি স্থাপন করেছি।’ ‘ইরানের চেয়ে বড় হুমকি আর এ মুহূর্তে কেউ হতে পারে না’— উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘ইরান বিশ্বকে বিপন্ন করে বেড়ে উঠছিল। কিন্তু তাদের আর বেড়ে উঠতে দেব না। তাদের কখনো পারমাণবিক শক্তির অধিকারীও হতে দেব না।’  এদিকে জাতিসংঘে অধিবেশনের ভাষণের পর অন্তত ১১ জন বিশ্বনেতার সঙ্গে ট্রাম্পের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকের তালিকায় ছিলেন- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতা ডেলসি রদ্রিগেজ, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এবং গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নিলসেন। এছাড়াও উপসাগরীয় দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গেও ট্রাম্পের গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। এরমধ্যে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ওমান, বাহরাইন, কুয়েত ও কাতারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং ইরান-সমর্থিত হুথিদের সাম্প্রতিক অগ্রগতি গুরুত্ব পাবে এল জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।  অন্যদিকে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের নেতাদের সঙ্গে বৈঠকে একটি চুক্তি সইয়ের পরিকল্পনাও রয়েছে ট্রাম্পের। চুক্তিটির লক্ষ্য গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানো এবং ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের উপস্থিতি সীমিত করা।

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost