1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 9, 2026, 6:49 am

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুর, আহত ৩

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
  • 64 Time View

চুয়াডাঙ্গা পিকআপ ও ব্যাটারিচালিত পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফাহিম (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পাখিভ্যানের আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।  মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে চুয়াডাঙ্গা সদর থানাধীন নয়মাইল সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর পিকআপসহ চালককে আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মহাসড়কে একটি দ্রুতগামী পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় পাখিভ্যানে থাকা তিন বছর বয়সি শিশু মো. ফাহিম ছিটকে সড়কের ওপর পড়ে গুরুতর আহত হয়। একই ঘটনায় পাখিভ্যানের আরও তিন যাত্রী গুরুতর আহত হন। আহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসানহাটি গ্রামের বাবলুর স্ত্রী মোছা. মাহফুজা (৪০), দশমী দিঘিরপাড়া গ্রামের মৃত গফুরের ছেলে মো. লিয়াকত (৬৫) এবং হাসানহাটি গ্রামের মামুনের স্ত্রী মোছা. শিউলি (৪০)। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে মুমূর্ষু অবস্থায় শিশু ফাহিমকে নিয়ে আসা হলে চিকিৎসক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় গুরুতর আহত অপর তিনজন বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চুয়াডাঙ্গা সদর থানার ওসি মারুফ রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় একটি শিশু মারা গেছে। আহত হয়েছেন অন্তত তিনজন। এ ঘটনায় পিকআপসহ চালককে আটক করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost