1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 9, 2026, 6:10 am

চাটখিলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মো. বেল্লাল হোসাইন নাঈম, নোয়াখালী প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
  • 104 Time View

বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদ

দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণসহ নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে নোয়াখালীর চাটখিলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। চাটখিল আজিজ সুপার মার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি পুনরায় আজিজ সুপার মার্কেটের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ। এছাড়া বক্তব্য দেন পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সদস্য সচিব জি এস ফরিদ, পৌরসভা বিএনপির সদস্য সচিব আহসান হক মাসুদ ও যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন টিপু, আলা উদ্দিন ভূঁইয়া, মো. ইউনুছ, লেয়াকত আলী ভুট্টো, আনিছ আহমেদ হানিফ, আবু ছায়েদ চৌধুরী, শাহজাহান সাজু, ওমর ফারুক, সদস্য মোবারক হোসেন পাপ্পু, বেলায়েত হোসেনসহ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর নবী কমিশনার, বেলায়েত হোসেন, মহিন উদ্দিন তরফদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুলতান বাবর, শফিউল বাশার বাবুল শেখ, ফখরুদ্দিন ফিরোজ, ইমরান হোসেন কিরণ, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান জুয়েল, উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব মাসুদ হাজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ নবী বাবু, সদস্য সচিব এসআর শাকিল, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন শুভ, জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা শরাফত হোসেন, সদস্য মাওলানা কাজী শাহজাহান সাজু এবং জেলা ছাত্রদলের সহসভাপতি ইঞ্জিনিয়ার ওমর ফারুক।প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আবু হানিফ বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করা হচ্ছে। এসব কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, ষড়যন্ত্র বন্ধ না হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। পরে উপজেলা ও পৌরসভা বিএনপির নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost