1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
September 21, 2026, 2:20 pm

দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের বিদায় সংবর্ধনা ও ক্যাপ-ব্যাজ প্রদান সম্পন্ন

দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
  • 14 Time View

উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনে দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের বিএসসি ইন নার্সিং (বেসিক) কোর্সের ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং বিএসসি ইন নার্সিং (বেসিক), ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের ১ম বর্ষের শিক্ষার্থীদের ক্যাপ, কোমরবন্ধনী ও ব্যাজ প্রদান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) দিনাজপুর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ঐতিহ্যবাহী শহীদ গুলজার হলে আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেখ সাদেক আলী।দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সারোয়ার মোর্শেদ, জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের গভর্নিং বডির অন্যতম সদস্য এ কে এম আজাদ, জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ও গভর্নিং বডির সদস্য মো. আবু তাহের আবু, কোষাধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্য মো. আনোয়ারুল কবির, দিনাজপুর নার্সিং কলেজের অধ্যক্ষ কোহিনুর বেগম, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুধা রঞ্জন রায় এবং জিয়া হার্ট ফাউন্ডেশনের মেডিকেল এডুকেশন পরিচালক আ ফ ম মোস্তফা সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের উপাধ্যক্ষ মোস্তফা বেগম। এ সময় উপস্থিত ছিলেন কেয়ার নার্সিং কলেজের সচিব মো. শাহজাহান আলীসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএসসি ইন নার্সিং ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো. মাহাফুজ আলম ও সাদিয়া আফরোজ সাবা। বক্তারা নার্সিং পেশার মহত্ত্ব, মানবিক মূল্যবোধ ও আর্তমানবতার সেবায় নিজেদের নিবেদিতপ্রাণ হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তারা বলেন, নার্সিং শুধু একটি পেশা নয়, এটি মানুষের সেবা ও মানবিকতার এক মহান দায়িত্ব। নিষ্ঠা, সততা ও সহমর্মিতার মাধ্যমে এই পেশার মর্যাদা সমুন্নত রাখতে হবে। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান এবং নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে ক্যাপ, কোমরবন্ধনী ও ব্যাজ পরিয়ে দেওয়া। এ সময় শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা ও নবীনদের ক্যাপ-ব্যাজ প্রদান শেষে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ, গান ও অভিনয়ে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে জমকালো এ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost