1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
September 20, 2026, 8:55 pm

বরগুনায় মাস্টার প্যারেড ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মহিবউল্লাহ কিরন, বরগুনা প্রতিনিধি
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
  • 2 Time View

বরগুনা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেডের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। প্যারেডে অভিবাদন গ্রহণ করেন বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা। পরে তিনি পুলিশ লাইন্সের অস্ত্রাগার, পরিবহন শাখা, রেশন স্টোর ও পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন। সকাল সাড়ে ১০টায় ড্রিলশেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও সুযোগ-সুবিধার কথা শোনা হয়। পুলিশ সুপার এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। সভায় মাদক উদ্ধার, ক্লুলেস মামলার রহস্য উদঘাটন ও ওয়ারেন্ট তামিলে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের অর্থ পুরস্কার দেওয়া হয়। পরে দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আগস্ট মাসে দায়ের হওয়া মামলাগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয়। তদন্তের মানোন্নয়ন, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং জনসেবার মান বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন পুলিশ সুপার। সভায় আগস্ট মাসের মূল্যায়নে বরগুনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন আমতলী থানার মো. ইয়াকুব হোসাইন। একই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সনজয় কুমার দত্ত শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত), এসআই আল মামুন হাওলাদার শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা এবং এএসআই জসিম উদ্দিন সিকদার, এএসআই হাসিবুল হাসান সোহেল ও এএসআই মাইনুল ইসলাম শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost