1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
September 20, 2026, 8:56 pm

বরগুনায় নারীবান্ধব আশ্রয়কেন্দ্রসহ ৮ দফা দাবিতে স্মারকলিপি

বরগুনা প্রতিনিধি
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
  • 4 Time View

নারীবান্ধব আশ্রয়কেন্দ্র, নিরাপদ পানি, ব্যবহারযোগ্য টয়লেট, পর্যাপ্ত আলো ও নারীর নিরাপত্তাসহ ৮ দফা দাবিতে বরগুনা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন ২০টি নারী দলের প্রতিনিধিরা। রোববার (২০ সেপ্টেম্বর) JAGO NARI-এর Women Lead in Emergencies (WLiE) প্রকল্পের উদ্যোগে এবং CARE Bangladesh-এর সহযোগিতায় পাথরঘাটার ছোটবগী, পাথরঘাটা সদর ও আয়লাপাতাকাটা ইউনিয়নের প্রায় ২৪০ জন নারী প্রতিনিধি জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি দেন। প্রকল্পটি AFD-এর অর্থায়নে পরিচালিত হচ্ছে। স্মারকলিপিতে দুর্যোগকালীন সময়ে নারীদের জন্য নিরাপদ আশ্রয় নিশ্চিত করা, স্থানীয় সিদ্ধান্ত গ্রহণে নারীর অর্থবহ অংশগ্রহণ, সরকারি সেবা ও জীবিকার সুযোগ বৃদ্ধি, নিরাপদ খাবার পানির ব্যবস্থা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, যোগ্য নারী জেলেদের জেলে কার্ড প্রদান এবং বিভিন্ন স্থানীয় কমিটিতে প্রান্তিক নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানানো হয়। এ ছাড়া WLiE-এর নারী দলগুলোকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ও নিবন্ধনের দাবিও তুলে ধরা হয়। নারী দলের সদস্যরা বলেন, নারীদের শুধু সহায়তার গ্রহীতা হিসেবে নয়, বরং স্থানীয় পরিকল্পনা, সিদ্ধান্ত গ্রহণ ও নেতৃত্বের অংশীদার হিসেবে স্বীকৃতি দিতে হবে। দুর্যোগের সময় নারীদের নিরাপত্তা ও মৌলিক সেবা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। অনুষ্ঠানে বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, সাবেক সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, JAGO NARI-এর নির্বাহী প্রধান হোসনে আরা হাসিসহ গণমাধ্যম ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক নারী দলের প্রতিনিধিদের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost