1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
September 20, 2026, 2:55 pm

কোটচাঁদপুর পৌর যুবলীগের সভাপতি গ্রেফতার

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
  • 12 Time View

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান বুলবুলকে (৪৫) গ্রেফতার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোটচাঁদপুর বাজারপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মেহেদী হাসান বুলবুল কোটচাঁদপুর বাজারপাড়ার বাসিন্দা মোঃ আবু বক্করের ছেলে এবং কোটচাঁদপুর পৌর যুবলীগের সভাপতি।কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, সন্ত্রাসবিরোধী আইনে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে কোটচাঁদপুর থানার একটি মামলা রয়েছে। মামলাটি সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় দায়ের করা হয়েছে। পুলিশ আরও জানায়, গ্রেফতার ব্যক্তির পিসিপিআর যাচাই করে যশোর সিআর নম্বর-১১৪/২৫ (বিদ্যুৎ) মামলার তথ্য পাওয়া গেছে। ওই মামলাটি বিদ্যুৎ আইন, ২০১৮-এর ৩২(২)/৪০ ধারায় দায়ের করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওসি জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost