1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 9, 2026, 5:20 am

ইয়াবা সেবনরত অবস্থায় ছাত্রলীগ নেতা গ্রেফতার, কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
  • 89 Time View

ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবা সেবনরত অবস্থায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামীম হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে ডোপ টেস্টে তার শরীরে ইয়াবা ও গাঁজা সেবন পজিটিভ আসায় আদালত তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইদহ সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কালীগঞ্জ আমলী আদালতের বিচারক সভ্য সাচী রায় এই আদেশ দেন। শামীম হোসেন জেলার কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আরব আলীর ছেলে। কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী জানান, শনিবার দুপুরে কালীগঞ্জ থানার এসআই নাহিদুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে শামীম হোসেনকে ইয়াবা সেবনরত অবস্থায় গ্রেফতার করে। পরে তাকে ঝিনাইদহ সিভিল সার্জন অফিসে নিয়ে ডোপ টেস্ট করা হয়। ডোপ টেস্টের প্রতিবেদনে ইয়াবা ও গাঁজা সেবনের ফলাফল পজিটিভ আসে। পরে তাকে আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত উল্লিখিত সাজা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost