1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 9, 2026, 4:19 am

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত

বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
  • 70 Time View
Oplus_16908288

সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্গতদের পাশে সেনাবাহিনী

ভোররাত থেকে কয়েক ঘণ্টার ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ি জেলা সদর, মহালছড়ি ও দীঘিনালার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আকস্মিক বন্যায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। রাতভর বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ঢল নেমে মহালছড়ির বিভিন্ন নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যায়। সড়কে পানি ওঠায় সকাল থেকে খাগড়াছড়ি-রাঙামাটি সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

এতে দুর্ভোগে পড়েছেন দুই জেলার যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। এদিকে খাগড়াছড়ি জেলা সদরের ইসলামপুর, শালবন, মোহাম্মদপুর, মুসলিমপাড়া ও মিলনপুর এলাকার নিম্নাঞ্চলও পানিতে তলিয়ে গেছে। অনেকের বাসাবাড়িতেও পানি ঢুকে পড়ে। তবে সকালের দিকে বৃষ্টি থেমে যাওয়ায় এসব এলাকা থেকে পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে। আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

খাগড়াছড়ি জেলা শহরের বন্যাদুর্গত মানুষের মধ্যে সেনাবাহিনীর খাগড়াছড়ি জোনের পক্ষ থেকে রান্না করা খাবার ও সুপেয় পানি বিতরণ করা হয়েছে। দুর্গত মানুষের মধ্যে খাবার ও পানি বিতরণের মাধ্যমে সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সেনাবাহিনীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় বাসিন্দা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost