1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
September 21, 2026, 1:47 am

যশোরের বাজারে ভারতীয় ইলিশ, ভোক্তা অধিদপ্তরের অভিযান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • 21 Time View
যশোরে মাছের বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

যশোর বড় বাজারের মাছের বাজারে ভারতীয় ইলিশের নির্ধারিত মূল্য ও ক্রয়-বিক্রয়ের কাগজপত্র যাচাইয়ে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় নির্ধারিত মূল্য ও আমদানি করা মাছের এলসি-সংক্রান্ত কাগজপত্র না দেখাতে পারায় কর্ণফুলী ফিশ নামের একটি আড়তকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বড় বাজারের মাছ বাজারে বিভিন্ন খুচরা ও পাইকারি দোকান মনিটরিং করা হয়। এসময় ভারতীয় ইলিশের নির্ধারিত মূল্য-সংক্রান্ত তথ্য এবং আমদানি করা মাছের আমদানি ও সরবরাহের নির্ধারিত কাগজপত্র না দেখাতে পারায় কর্ণফুলী ফিশের মালিক শামীম হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে নির্ধারিত মূল্যে ভারতীয় ইলিশ বিক্রি এবং আমদানি সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost