1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
September 21, 2026, 1:46 am

ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের ছাদ ধস, আহত ৪

মো. সজীব উদ্দিন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • 28 Time View

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদের একটি অংশ ধসে চিকিৎসকসহ চারজন আহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এতে জরুরি বিভাগে চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৭০ বছরের পুরোনো স্বাস্থ্য কমপ্লেক্স ভবনটির জরুরি বিভাগের ছাদের নিচের অংশে প্লাস্টিকের বোর্ড লাগানো ছিল। হঠাৎ ছাদের প্লাস্টার খসে ওই বোর্ডের ওপর পড়ে। পরে বোর্ডসহ প্লাস্টারের বড় একটি অংশ নিচে থাকা লোকজনের ওপর ধসে পড়ে। এতে জরুরি বিভাগের সহযোগী রফিকুল ইসলামসহ চারজন আহত হন। দুর্ঘটনার সময় জরুরি বিভাগে প্রায় ১০ থেকে ১২ জন রোগী এবং চিকিৎসকের তিনজন সহযোগী উপস্থিত ছিলেন। আকস্মিকভাবে ছাদ ধসে পড়ায় সেখানে থাকা রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। তবে এ ঘটনায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। আহতদের তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসা দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাজেদুর রহমান বলেন, “এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। জরুরি বিভাগের ছাদের প্লাস্টার ধসে কয়েকজন আহত হয়েছেন। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি দিনাজপুরের সিভিল সার্জনকে অবহিত করা হয়েছে।” স্থানীয়রা জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের প্রায় ৭০ বছরের পুরোনো ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ভবনের বিভিন্ন স্থানে ফাটল ও অবকাঠামোগত ঝুঁকি থাকলেও কার্যকর সংস্কার করা হয়নি। ছাদ ধসের ঘটনায় ভবনটির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।স্থানীয়রা দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনটি পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ অংশ চিহ্নিত করা এবং প্রয়োজনীয় সংস্কার ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost