1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
September 21, 2026, 1:46 am

ঘোড়াঘাটে ভুট্টা বিক্রির টাকা না পেয়ে সংবাদ সম্মেলনে ৪০ কৃষক

মো. সজিব উদ্দিন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • 26 Time View

ভুট্টা বিক্রির পাওনা টাকা পরিশোধের দাবিতে দিনাজপুরের ঘোড়াঘাটে সংবাদ সম্মেলন করেছেন প্রায় ৪০ জন কৃষক। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কৃষকরা অভিযোগ করেন, এলাকার ভুট্টা ব্যবসায়ী মো. সামছুজ্জামান মানিকের কাছে তারা ভুট্টা বিক্রি করেন। চুক্তি অনুযায়ী ভুট্টা নেওয়ার সাত দিনের মধ্যে টাকা পরিশোধ করার কথা থাকলেও দীর্ঘ সময় পার হলেও তারা পাওনা টাকা পাননি।কৃষকদের দাবি, ব্যবসায়ী মানিক তাদের কাছ থেকে বাকিতে ভুট্টা নিয়ে প্রায় সাড়ে চার মাস তাঁর গোডাউনে সংরক্ষণ করেন। এ সময় বিভিন্ন সময়ে টাকা পরিশোধের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। পরে কৃষকদের অভিযোগ অনুযায়ী, তাদের অজান্তে গোডাউনে থাকা ভুট্টা একসঙ্গে আটটি ট্রাকে করে বিক্রি করে দেওয়া হয়।বিষয়টি জানতে পেরে কৃষকরা ব্যবসায়ী মানিকের সঙ্গে যোগাযোগ করলে তিনি পাওনা টাকা পরিশোধের জন্য প্রথমে আরও এক মাস সময় চান। ওই সময়সীমা শেষ হওয়ার পর আবারও ১৫ দিনের সময় নেন। কৃষকদের ভাষ্য, সেই সময়ও পার হয়ে গেলেও এখন পর্যন্ত পাওনা টাকা পরিশোধ করা হয়নি এবং তাদের সঙ্গে যোগাযোগও করা হয়নি। সংবাদ সম্মেলনে কৃষকরা জানান, প্রায় ৪০ জন কৃষকের আনুমানিক ৩৫ লাখ টাকা পাওনা রয়েছে। ফসল বিক্রির অর্থ দিয়ে পরিবারের দৈনন্দিন খরচ ও পরবর্তী মৌসুমের চাষাবাদের ব্যয় নির্বাহ করতে হয়। দীর্ঘদিন ধরে পাওনা টাকা না পাওয়ায় তারা আর্থিক সংকটে পড়েছেন। এ অবস্থায় দ্রুত পাওনা টাকা আদায়ে উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং রাজনৈতিক নেতৃবৃন্দের জরুরি হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী কৃষকরা। এ বিষয়ে ব্যবসায়ী মো. সামছুজ্জামান মানিকের বক্তব্য জানতে তাঁর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। ফলে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost