1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 9, 2026, 1:45 am

ভারতের উত্তর দিনাজপুরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

মো. সজিব উদ্দিন , দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
  • 83 Time View

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মহকুমা এলাকায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় ভারতের সংশ্লিষ্ট সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে যোগাযোগ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১২টা ১০ মিনিটে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য নিশ্চিত করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন দেশি-বিদেশি সংবাদমাধ্যম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১২ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ১টা ৩৫ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৩৩/এমপি থেকে প্রায় দেড় কিলোমিটার ভারতের অভ্যন্তরে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মহকুমা এলাকায় একটি বাংলাদেশি চোরাকারবারি দলের ওপর বিএসএফের চকশিবানন্দ ক্যাম্পের সদস্যরা গুলি চালায়। এ সময় একজন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে ভারতের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ব্যক্তি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ইদ্রইল গ্রামের বাসিন্দা আসাদুল হক (৩৮)। তিনি আব্দুল ওয়াজেদের ছেলে। বিজিবির প্রাথমিক তথ্যানুসারে, আসাদুল হক একজন চিহ্নিত মাদক চোরাকারবারি এবং অবৈধ মানবপাচার চক্রের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদক ও মানবপাচার সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। ঘটনার পরপরই দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) ৬৩ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেয়। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার পাশাপাশি ঘটনার প্রতিবাদ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আগামী ১৩ সেপ্টেম্বর বিজিবির পক্ষ থেকে একটি পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। ঘটনার পর দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) ৬৩ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। এ বিষয়ে রোববার ১৩ সেপ্টেম্বর বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost