1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
October 24, 2026, 11:48 am

রাজশাহী সিল্কের টানে ঢাকা থেকে এলেন এমপি গয়েশ্বর চন্দ্র রায়

সেলিম রেজা, রাজশাহী
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
  • 71 Time View

রাজশাহী সিল্কের ঐতিহ্য ও গুণগত মানের প্রতি আগ্রহ থেকেই রাজশাহী রেশম কারখানার শোরুম পরিদর্শন করেছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ শুক্রবার তিনি রাজশাহী রেশম কারখানার শোরুমে গিয়ে বিভিন্ন ধরনের রেশমবস্ত্র ঘুরে দেখেন। এ সময় পছন্দের বিভিন্ন রেশমবস্ত্র কিনেছেন তিনি। পরিবারের সদস্যদের জন্য প্রায় ৫০ হাজার টাকার রেশমবস্ত্র কেনেন বলে জানা গেছে।
রাজশাহী সিল্ক দেশের ঐতিহ্যবাহী ও বিশ্বব্যাপী পরিচিত রেশমবস্ত্র হিসেবে দীর্ঘদিন ধরে সুনাম ধরে রেখেছে। এর উন্নত মান, নান্দনিক নকশা ও স্বতন্ত্র বৈশিষ্ট্যের কারণে দেশ-বিদেশের ক্রেতাদের কাছে এর রয়েছে বিশেষ কদর। সংশ্লিষ্টরা বলছেন, দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও বিশিষ্টজনদের পাশাপাশি দেশ-বিদেশের ক্রেতাদের মধ্যে রাজশাহী সিল্কের চাহিদা রয়েছে। এরই ধারাবাহিকতায় পরিবারের জন্য রেশমবস্ত্র কিনতে গয়েশ্বর চন্দ্র রায়ের রাজশাহী রেশম কারখানার শোরুম পরিদর্শনকে ইতিবাচকভাবে দেখছেন সংশ্লিষ্টরা।
রাজশাহীর ঐতিহ্যবাহী রেশমশিল্পের প্রতি এমন আগ্রহ এ শিল্পের প্রচার ও প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost