1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
October 24, 2026, 11:59 am

নেত্রকোনায় ২২ লাখ টাকার ফেনসিডিলসহ যুবক আটক

নেত্রকোনা প্রতিনিধি
  • Update Time : শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
  • 0 Time View

নেত্রকোনায় ৫৬০ বোতল ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত মাদকদ্রব্য ‘ফেয়ারডিল নিউ’সহ ফারুক মিয়া (২৬) নামের এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও একটি মুঠোফোন জব্দ করা হয়েছে।  শনিবার (২৪ অক্টোবর) জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। জব্দ করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূল্যসহ মোট মূল্য ধরা হয়েছে ২১ লাখ ৮১ হাজার ৫০০ টাকা। এর আগে, গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে জেলা সদরের দিগজান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে একটি দল সিধলী থেকে নেত্রকোনাগামী পাকা সড়কের দিগজান বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় একটি পিকআপে থাকা নয়টি প্লাস্টিকের বস্তায় থাকা ফেয়ারডিল নিউ নামক নতুন ধরনের মাদক জব্দ করা হয়। এসব ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহার হতো।  আটক ফারুক মিয়া পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের নাটেরকোনা গ্রামের জব্বার আলীর ছেলে। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ন-১২-৩৯৯২ নম্বরের একটি সিঙ্গেল কেবিন পিকআপ ও একটি ওয়ালটন বাটন ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন এ ঘটনায় বাদী হয়ে নেত্রকোনা সদর থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।  জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, মামলার পর ফারুক মিয়াকে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost