1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
October 24, 2026, 11:49 am

কুষ্টিয়ায় নিখোঁজের ৩ দিন পর বৃদ্ধার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
  • 65 Time View

কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজের ৩ দিন পর হাসনা খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের সময় হাসনা খাতুনের কোমরে দড়ি দিয়ে বালির বস্তা বাঁধা ছিলো, যা নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার গোবিন্দগুনিয়া এলাকার জিকে খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হাসনা খাতুন মিরপুর উপজেলার বহলবাড়ী ইউনিয়নের খাড়ারা গ্রামের করিম আলীর স্ত্রী। পুলিশ, স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার রাত ১২টার দিকে ছেলে হাসান আলীর সঙ্গে সর্বশেষ কথা হয় হাসনা খাতুনের। এরপর নিজ ঘরে ঘুমিয়ে পড়েন তিনি।  মঙ্গলবার ভোরে পরিবারের সদস্যরা ঘরে তাকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিষয়টি জানিয়ে মিরপুর থানায় বৃহস্পতিবার একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর শুক্রবার সকালে গোবিন্দগুনিয়া এলাকার জিকে খালে স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। স্বজনরা গিয়ে মরদেহটি হাসনা খাতুনের বলে শনাক্ত করেন। নিহতের স্বজনদের দাবি, হাসনা খাতুনকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ জিকে খালে ফেলে দেওয়া হতে পারে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। ৩ দিন নিখোঁজ থাকার পর বৃদ্ধার মরদেহ উদ্ধার এবং কোমরে বালির বস্তা বাঁধা থাকার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মাহমুদুল হক মজুমদার বলেন, গতকাল নিহতের ছেলে থানায় একটি জিডি করেছিল। আজ ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে মর্গে লাশটি পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost