1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
September 5, 2026, 11:49 pm

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটির শপথ গ্রহণ

মোকছেদুল মমিন মোয়াজ্জেম, দিনাজপুর
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
  • 25 Time View

দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল ও ব্যবসাবান্ধব করার প্রত্যয় নিয়ে বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাহিনুর ইসলামসহ কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেন। সংগঠনের উপদেষ্টা মো. আজিজুর রহমান নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, সিঅ্যান্ডএফ এজেন্ট, ব্যবসায়ী এবং বন্দরের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর হিলির আমদানি-রপ্তানি কার্যক্রম সচল ও গতিশীল রাখতে সিঅ্যান্ডএফ এজেন্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসায়ী ও আমদানিকারকদের স্বার্থ সংরক্ষণ, বন্দরের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে নতুন কমিটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে। বক্তারা আরও বলেন, পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সমন্বয়ের মাধ্যমে হিলি স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়া সম্ভব। এ লক্ষ্যে নবনির্বাচিত কমিটির নেতৃত্বে সকল সদস্যকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost