1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
September 6, 2026, 12:13 am

ঝিনাইদহে এ প্লাস পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, আগস্ট ১৯, ২০২৬
  • 39 Time View

‘মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ’ স্লোগানে ঝিনাইদহে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় এ প্লাস পাওয়া দেড় শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঝিনাইদহ শহর শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট ও বিভিন্ন বই দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। ঝিনাইদহ শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি ওবাইদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফেজ মুজাহেরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রেটিনা মেডিকেল অ্যান্ড ডেন্টাল অ্যাডমিশনের সাবেক প্রধান পরিচালক ডা. কাজী কামরুল হাসান শিশির, বিজিএমইএর স্ট্যান্ডিং কমিটি বিল্ডিং সিকিউরিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইউসুফ আলী ও ঝিনাইদহ জেলা শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুর ইসলাম।বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। ভালো ফলাফলের পাশাপাশি জ্ঞান, নৈতিকতা, সততা ও দেশপ্রেমে নিজেদের গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝিনাইদহ শহর শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি তানজিম বিন আলীম

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost