1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
July 26, 2026, 1:00 am

মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার সাঈদ

বিনোদন ডেস্ক
  • Update Time : রবিবার, জুলাই ১২, ২০২৬
  • 47 Time View

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬-এর মুকুট উঠল সামানজার সাঈদের মাথায়। শনিবার (১১ জুলাই) জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’ নির্বাচিত হয়েছেন। আগামী ৭৫তম মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যালে লাল-সবুজের পতাকা হাতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি। ‘বিউটি উইথ আ পারপাস’—শিরোনামে এবারের আসরটি সাজানো হয়েছিল। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের প্রতিষ্ঠাতা ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর আজরা মাহমুদ। তিনি বলেন, ‘তরুণদের মডেলিং ও প্রেজেন্টিংয়ের মাধ্যমে দক্ষ করে তোলার লক্ষ্য তাঁদের যাত্রা শুরু হয়েছিল। ইতোমধ্যে প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্যাচ থেকে দেশের শোবিজ অঙ্গনে সফলভাবে কাজ করছেন।’ এবারের আসরে বিচারকের আসনে ছিলেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯ শিরিন আক্তার শিলা, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯ রাফা নানজীবা তোরসা, ফ্যাশন ও টেক্সটাইল বিশেষজ্ঞ শেখ সাইফুর রহমান, স্টার লাইফস্টাইল সম্পাদক মেহরিন আফরোজ চৌধুরী এবং মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৪ এফা তাবাসসুম।

কঠিন সব ধাপ পেরিয়ে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছিলেন সেরা পাঁচ সুন্দরী—আয়শা রহমান, যুক্তা ভৌমিক, লাবিবা মনজুর, সামানজার সাঈদ এবং স্বাগতা সাহা ঐশী।

চূড়ান্ত ফলাফলে সবাইকে পেছনে ফেলে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬-এর মুকুট নিজের করে নেন সামানজার সাঈদ। প্রথম রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছেন স্বাগতা সাহা ঐশী এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন লাবিবা মনজুর। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আসর বসছে ভিয়েতনামের হো চি মিন সিটিতে। আগামী ৯ আগস্ট থেকে শুরু হবে। ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য গ্র্যান্ড ফিনালেতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বিশ্বমঞ্চে আলো ছড়াবেন সামানজার সাঈদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost