1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 23, 2026, 1:38 pm

চাঁপাইনবাবগঞ্জে ৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শাহাদাত হোসেন, রাজশাহী
  • Update Time : সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
  • 22 Time View
শাহাদাত হোসেন, রাজশাহী:

চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন চরবাগডাঙ্গা ইউনিয়নের গড়াইপাড়া গ্রামে রমজান আলীর রাইস মিলের দক্ষিণ পাশে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. ফয়সাল হাসানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চরবাগডাঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কটাপাড়া গ্রামের মৃত এনামুল হকের ছেলে মো. আব্দুল হাকিম ওরফে মানিকুল (৩৮) এবং ৮ নম্বর ওয়ার্ডের ছোট গোঠাপাড়া গ্রামের মো. ইসাহাকের ছেলে মো. শিহাব উদ্দীন (২২)। পুলিশ জানায়, অভিযানের সময় তাঁদের হেফাজত থেকে মোট ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে মাদকসংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখারও আশ্বাস দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost