1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 23, 2026, 1:22 pm

ময়মনসিংহে দুই বোনের কাছে ভাইয়ের ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

আব্দুল হাফিজ, ময়মনসিংহ প্রতিনিধি
  • Update Time : সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
  • 3 Time View
আব্দুল হাফিজ, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহ সদর উপজেলার চর ঈশ্বরদিয়া গ্রামে পৈতৃক সম্পত্তি বিক্রিকে কেন্দ্র করে দুই সহোদর বোনের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে তাদের ভাই শফিকুল ইসলাম ওরফে শফিকের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চেয়ে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক বোন। অভিযোগ সূত্রে জানা যায়, চর ঈশ্বরদিয়া গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের দুই মেয়ে ফরিদা ও রহিমা পৈতৃক সূত্রে পাওয়া ১৭ দশমিক ৪৪ শতাংশ জমি মনির মিয়াসহ কয়েকজনের কাছে বিক্রির জন্য বায়নানামা দলিল সম্পাদন করেন। এতে ক্ষিপ্ত হয়ে ভাই শফিকুল ইসলাম তাঁদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে শফিকুল বিক্রিত জমির সীমানাপ্রাচীর ভেঙে ফেলেন এবং সীমানার পিলার, কাঁটাতারের বেড়াসহ অন্যান্য মালামাল খুলে নিয়ে যান। এতে মনির মিয়াসহ সংশ্লিষ্টদের দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় ফরিদা বাদী হয়ে গত ২১ নভেম্বর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থানার এসআই রিয়াদ মিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, জানমালের নিরাপত্তা চেয়ে মনির মিয়াও গত ২২ নভেম্বর পুলিশ সুপার বরাবর পৃথক অভিযোগ দিয়েছেন। সরেজমিনে যোগাযোগ করা হলে ফরিদা ও তাঁর বোন অভিযোগের সত্যতা স্বীকার করেন। তাঁরা অভিযুক্ত শফিকুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন। অন্যদিকে, মনির মিয়াসহ জমির ক্রেতারা জানান, জমির কাগজপত্র যাচাই করে নিষ্কণ্টক মনে হওয়ায় তাঁরা উপযুক্ত মূল্য দিয়ে জমি কেনার চুক্তি করেছেন এবং বায়নানামা দলিলও সম্পাদন করেছেন। তাঁদের অভিযোগ, শফিকুল তাঁদের কাছেও ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। টাকা না দেওয়ায় সীমানার পিলার ও কাঁটাতারের বেড়া ভেঙে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় তাঁরাও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে অভিযুক্ত শফিকুল ইসলাম ওরফে শফিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost