1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
July 15, 2026, 6:53 am

দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন থেকে যাত্রীবাহী ট্রেন চালুকরণসহ ৫ দফা দাবিতে অবস্থান সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, জুলাই ৬, ২০২৬
  • 74 Time View

চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন থেকে যাত্রীবাহী ট্রেন চালুকরণসহ পাঁচ দফা দাবিতে অবস্থান সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় দর্শনা রেল সংগ্রাম পরিষদের আয়োজনে দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। দর্শনা রেল সংগ্রাম পরিষদের সভাপতি রবিউল আলম বাবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ মজনুর রহমান, এনসিপি নেতা তানভীর রহমান অনিক, দর্শনা বাস ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকারিয়া জাকির, ব্যবসায়ী মাহাবুবুর রহমান প্রমুখ। উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন দর্শনা সরকারি কলেজের সাবেক ভিপি ও জিএস আনোয়ারুল ইসলাম বাবু। বক্তারা বলেন, দর্শনা আন্তর্জাতিক স্টেশন হওয়া সত্ত্বেও দর্শনার যাত্রীরা কাঙ্ক্ষিত রেলসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই দ্রুত পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান তারা। দাবিগুলোর মধ্যে রয়েছে- দর্শনা থেকে কোটচাঁদপুর, কালীগঞ্জ ও যশোর হয়ে ঢাকাগামী একটি আন্তঃনগর ট্রেন চালু, কুষ্টিয়া ও ঈশ্বরদীগামী দুটি লোকাল ট্রেন পুনরায় চালু, চিত্রা ডাউন ট্রেনের দর্শনা হল্ট স্টেশনে যাত্রাবিরতি, দর্শনা-খুলনা ডাবল রেললাইন নির্মাণ দ্রুত শেষ করা এবং নির্মাণাধীন ওয়াশপিট প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করা। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost