1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
July 26, 2026, 3:44 am

জীবননগরে ২৩১ বোতল ভারতীয় স্কাপ সিরাপ উদ্ধার, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, জুলাই ৩, ২০২৬
  • 57 Time View

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৩১ বোতল ভারতীয় নেশাজাতীয় দ্রব্য ‘স্ক্যাপ’ উদ্ধার করেছে জীবননগর থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের মীরপাড়ার মহিদুল ইসলামের ছেলে নুরুল ইসলাম (২৫) ও একই পাড়ার আলেকের স্ত্রী খাদিজা বেগম (৫০)।

পুলিশ জানায়, শুক্রবার (৩ জুলাই) সকাল আনুমানিক ৮ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে

জীবননগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলাইমান শেখের নেতৃত্বে পুলিশ সদস্যরা জীবননগর উপজেলার ধোপাখালী বাজারে মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ২৩১ বোতল ভারতীয় নেশাজাতীয় দ্রব্য ‘স্ক্যাপ’ জব্দ করা হয়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ২৩১ বোতল ভারতীয় নেশাজাতীয় দ্রব্য ‘স্ক্যাপ’ উদ্ধার করা হয়েছে এবং দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান ও মাদক ব্যবসা নির্মূলে জীবননগর থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost