1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
July 27, 2026, 10:46 am

চুয়াডাঙ্গা জান্নাতুল মাওলা কবরস্থানের পাশ থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, জুলাই ১, ২০২৬
  • 75 Time View

চুয়াডাঙ্গা পৌর এলাকার জান্নাতুল মাওলা কবরস্থানের পাশ থেকে লাল কস্টেপ জড়ানো একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১ জুলাই) সকাল ৯টার দিকে কবরস্থানের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় বস্তুটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পৌর এলাকার জান্নাতুল মাওলা কবরস্থানের পাশে লাল কস্টেপ দিয়ে জড়ানো একটি সন্দেহভাজন বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেয়। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কবরস্থানের পাশ থেকে উদ্ধার হওয়া বস্তুটিতে লাল কস্টেপ জড়ানো ছিল, যা দেখতে বোমার মতো। সেটি উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost