1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
June 19, 2026, 10:48 am

চুয়াডাঙ্গায় জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক শরীফকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, জুন ১২, ২০২৬
  • 47 Time View

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হওয়ায় তাকে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৃথকভাবে চুয়াডাঙ্গা প্রেসক্লাব, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিট ও চুয়াডাঙ্গা জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদ এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। পৃথক অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পৃথক সংবর্ধনা অনুষ্ঠানে আবেগঘন ও দিকনির্দেশনামূলক বক্তব্যে নবনিযুক্ত প্রশাসক শরীফুজ্জামান শরীফ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা আমি আমার সর্বোচ্চ দায়িত্ববোধ থেকে পালন করবো। আমি এখন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক, এখানে আমার কোনো দল নেই। আমি দলমত নির্বিশেষে চুয়াডাঙ্গার সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চাই।’ তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সারা বাংলাদেশের মধ্যে চুয়াডাঙ্গা জেলা পরিষদ উন্নয়নের দিক দিয়ে পিছিয়ে রয়েছে। অথচ এই জেলা পরিষদের অধীনে ৯’শত একরের অধিক মূল্যবান জমি রয়েছে। অতীতে যারা দায়িত্ব পালন করেছেন, তারা এটা নিয়ে কোনো চিন্তাই করেননি। জেলা পরিষদের ডাকবাংলোটি এখন প্রায় বাসা-বাড়িতে পরিণত হয়েছে। আমি এই ডাকবাংলোকে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন ডাকবাংলোয় রূপান্তরিত করার উদ্যোগ গ্রহণ করবো।’ ব্যবসায়ীদের দেশের অর্থনৈতিক চাবিকাঠি উল্লেখ করে তিনি বলেন, ‘ব্যবসায়ীরা ভালোভাবে ব্যবসা করতে পারলে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। আপনারা যেকোনো সমস্যায় পড়লে সরাসরি আমার কাছে আসবেন, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করবো।’ চুয়াডাঙ্গা নিচের বাজারে জেলা পরিষদের জায়গায় আধুনিক মার্কেট নির্মাণেরও আশ্বাস দেন তিনি। তিনি আরও ঘোষণা করেন, চুয়াডাঙ্গা জেলাকে সি-গ্রেড থেকে বি-গ্রেডে আনার জন্য সম্ভাব্য সকল চেষ্টা করা হবে এবং খুব শীঘ্রই জেলা পরিষদের পক্ষ থেকে জেলার মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি প্রদানের ব্যবস্থা চালু করা হবে। এছাড়া জেলা পরিষদকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত রাখার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, ‘অতীতে জেলা পরিষদে কী হয়েছে তা আমি জানি না। এখন যেহেতু আমার উপর দায়িত্ব এসেছে, আমি সেই দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করবো ইনশাআল্লাহ। জেলা পরিষদ কাজ করবে কেবলই জনগণের উন্নয়নে।’ এই উন্নয়নযজ্ঞে তিনি জেলার সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সহযোগিতা কামনা করেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় চুয়াডাঙ্গা চেম্বার ভবন মিলনায়তনে চুয়াডাঙ্গা জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদের উদ্যোগে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদের আহ্বায়ক ইয়াকুব হোসেন মালিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা চেম্বারের পরিচালক ও জেলা দোকান মালিক সমিতির সভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ। চুয়াডাঙ্গা চেম্বারের সিনিয়র সহ-সভাপতি শাহারিন হক মালিকের চমৎকার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন। আরও বক্তব্য রাখেন নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি সুমন পারভেজ, জেলা পরিবেশক সমিতির সভাপতি সালাউদ্দিন চান্নু, হোটেল রেস্তোরাঁ ও বেকারি সমিতির সাধারণ সম্পাদক তহিবুর রহমান জোয়ার্দ্দার বাবু। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা চেম্বারের পরিচালক সালাউদ্দিন মো. মর্ত্তুজা, এস.এম.তসলিম আরিফ বাবু, আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা, সেলিম আহমেদ, সামসুজ্জামান খোকন, কিশোর কুমার কুণ্ডু ও সুরেশ কুমার আগরওয়ালা। এছাড়া জেলা রেলবাজার, ফাতেমা প্লাজা, আলী হোসেন সুপার মার্কেট, আব্দুল্লাহ সিটি, হোটেল রেস্তোরাঁ ও বেকারি ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে যৌথভাবে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ আলম সনির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক হুসাইন মালিক। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাব সদস্য এফ.এ আলমগীর। সভায় বক্তারা বলেন, একজন পেশাদার সংবাদকর্মী ও মাঠপর্যায়ের জনপ্রিয় নেতা জেলা পরিষদের শীর্ষ পদে আসীন হওয়ায় চুয়াডাঙ্গাবাসীর প্রত্যাশা অনেক বেড়ে গেছে। আমরা আশা করি তার হাত ধরেই চুয়াডাঙ্গার দীর্ঘদিনের অবহেলিত উন্নয়ন গতি পাবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের দাতা সদস্য অধ্যাপক সিদ্দিকুর রহমান, আইনজীবী সেলিম উদ্দিন খান, শাহজাহান মুকুল, আহসান আলী, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজাদ মালিতা, সরদার আল আমিন ও রাজীব হাসান কচি এবং সাবেক সাধারণ সম্পাদক বিপুল আশরাফ। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন প্রেসক্লাব সদস্য এম এম আলাউদ্দিন, মিজানুর রহমান মিজান, মফিজুর রহমান জোয়ার্দ্দার, আবুল হাসেম এবং জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব, চুয়াডাঙ্গা ব্যাংক এশিয়ার ম্যানেজার লিপু হোসেন প্রমুখ। অনুষ্ঠানে আলমডাঙ্গার সিনিয়র সাংবাদিক শাহ আলম মন্টুর নেতৃত্বে সংবর্ধিত অতিথিকে বিশেষ ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost