1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
June 19, 2026, 10:50 am

ইউনূস-নূর জাহানসহ ৫ জনের নামে মামলার আবেদন খারিজ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, জুন ৮, ২০২৬
  • 51 Time View

দেশে হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলা এবং সময়মতো টিকা আমদানিতে ব্যর্থতার অভিযোগ এনে সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। সোমবার (৮ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম মামলার আবেদনটি শুনানি শেষে খারিজের আদেশ দেন।

মামলার আবেদন করেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান ইকবাল। আবেদনে আরও আসামি করা হয়েছিল স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফরকে।

আবেদনে অভিযোগ করা হয়, অন্তর্বর্তী সরকারের সময় টিকা সংগ্রহ ও আমদানিতে সিদ্ধান্তগত ব্যর্থতা এবং অবহেলার কারণে দেশে হামের ব্যাপক বিস্তার ঘটে। এর ফলে বিপুলসংখ্যক শিশু আক্রান্ত হয় এবং শত শত শিশুর মৃত্যু ঘটে বলে দাবি করা হয়। অভিযোগে আরও বলা হয়, ইউনিসেফের মাধ্যমে টিকা সংগ্রহের প্রচলিত ব্যবস্থা বাতিল করে উন্মুক্ত দরপত্রের উদ্যোগ নেওয়ায় টিকা সরবরাহে বিলম্ব হয় এবং সংকট তৈরি হয়। মামলার বাদী পরে গণমাধ্যমকে বলেন, ইউনিসেফের পক্ষ থেকে সম্ভাব্য টিকা সংকট সম্পর্কে একাধিকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা আমলে নেয়নি। তিনি দাবি করেন, এই অবহেলার কারণেই দেশে হামের ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এর দায় সংশ্লিষ্ট ব্যক্তিরা এড়াতে পারেন না। তবে শুনানি শেষে আদালত মামলার আবেদনটি খারিজ করে দেন। আদালতের এই আদেশের ফলে আপাতত এ বিষয়ে কোনো ফৌজদারি কার্যক্রম শুরু হচ্ছে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost