1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
June 5, 2026, 10:24 am

সিরাজগঞ্জে বাসচাপায় অটোভ্যানের ৩ যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, জুন ৫, ২০২৬
  • 26 Time View

সিরাজগঞ্জের বেলকুচিতে বাসচাপায় ব্যাটারি চালিত অটোভ্যানে থাকা স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানে থাকা ওই দম্পতির মেয়েসহ বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (৫ জুন) সকাল ৬টার দিকে বেলকুচির মেঘুল্লা এলাকা বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন— বেলকুচি উপজেলার আজুগড়া হিজলতলা এলাকার মৃত বাছের সরকারের ছেলে মো. মোতালেব সরকার (৪০), তার স্ত্রী ফজিলা খাতুন (৩৫) ও জামতৈল গ্রামের মৃত সোনাউল্লাহ মুদির ছেলে অটোভ্যানের চালক মো. নুরু (৪৫)। আহত তামান্না খাতুন (১৬) মোতালেব সরকারের মেয়ে। বেলকুচি থানার ওসি ইমাম জাফর বলেন, সকাল ৬টার দিকে বেলকুচির মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় মুকুন্দগাতীগামী যাত্রীবাহী চলন্ত একটি ভ্যানের এক্সেল ভেঙে ভ্যানটি সড়কের ওপর পড়ে যায়। এ সময় এনায়েতপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী ঢাকা এক্সপ্রেসের একটি দ্রুতগামী বাসটি ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও ভ্যানের চালক মারা যায়। তবে বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে আটকে যায়। এ ঘটনায় ওই দম্পতির মেয়ে তামান্না খাতুনসহ বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। আহত তামান্নাকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। তিনি আরও বলেন, বাসটিকে আটক করা হলেও এর চালক-হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost