1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
May 12, 2026, 3:43 pm

মহেশপুরে ফুফুর টাকা আত্মসাতে ভাতিজার ছিনতাই নাটক, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, মে ১২, ২০২৬
  • 33 Time View

ঝিনাইদহের মহেশপুরে সেলিনা বেগম (৫০) নামের এক নারীর ছিনতাই হওয়া ৬ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই নারীর ভাতিজাসহ আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার রাতে মহেশপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। এছাড়া দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আটকরা হলেন উপজেলার জলিলপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে লিটন শেখ (৪০), একই গ্রামের আইয়ুব হোসেন খানের ছেলে আমিনুর রহমান খান (২৪) এবং আব্দুর রহিম বিশ্বাসের ছেলে মোস্তফা জামান ওরফে বরকত বিশ্বাস (৪৭)। আটক লিটন শেখ ওই নারী সেলিনা বেগমের ভাতিজা।

পুলিশ জানায়, সোমবার মহেশপুর উপজেলার পান্তাপাড়া গ্রামের সেলিনা বেগম পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা জেলার জীবননগর থেকে এনজিওর ৬ লাখ টাকা নিয়ে ভাতিজা লিটন শেখের মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে বিকেল ৪টার দিকে মহেশপুরের পান্তাপাড়া ইউনিয়নের মথুরানগর গ্রামের দত্তনগর-জলিলপুর সড়কে পৌঁছালে দুইজন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে সেলিনা বেগমের হাত থেকে টাকাসহ ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়।

ঘটনার পর টাকা উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে একটি মোটরসাইকেল শনাক্ত করা হয়। সেই সূত্র ধরে প্রথমে আমিনুর রহমানকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ছিনতাইয়ের কথা স্বীকার করেন। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে সেলিনা বেগমের ভাতিজা লিটন ও বরকত বিশ্বাসকে আটক করা হয়। উদ্ধার করা হয় ছিনতাই হওয়া ৬ লাখ টাকা।

মহেশপুর থানার ওসি মেহেদি হাসান বলেন, সেলিনা বেগমের ভাতিজা লিটন শেখ এই ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারী। লিটন ও শাওন বদ্দি মিলে এ পরিকল্পনা করে। আমরা তিনজনকে আটক করেছি। বাকি আসামিদেরও দ্রুতই আটক করা হবে। এ ঘটনায় থানায় মামলা হলে আটককৃতদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost