1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
June 26, 2026, 1:39 pm

আলমডাঙ্গায় গাঁজা কেনাবেচার সময় হাতেনাতে গ্রেফতার ৭

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, জুন ২৬, ২০২৬
  • 28 Time View

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশ এক বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬০০ গ্রাম গাঁজাসহ সাতজনকে গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সোয়া ৫টার দিকে আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের রুইতনপুর পশ্চিমপাড়া গ্রামের একটি আমবাগান থেকে তাদেরকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, হাপানিয়া পুলিশ ক্যাম্পের এসআই সঞ্জিত সাহা গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ রুইতনপুর পশ্চিমপাড়া গ্রামের মো. আনুচ উদ্দিনের আমবাগানে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগে ঘটনাস্থল থেকে হাতেনাতে সাতজনকে আটক করা হয়। এ সময় তাদের তল্লাশি করে সর্বমোট ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন রুইতনপুর (সরদারপাড়া) গ্রামের মৃত বাবর আলী মন্ডলের ছেলে মোঃ মতিয়ার মন্ডল (৫৪) ও একই গ্রামের মো  আব্দুল হাকিমের ছেলে মো. সোহাগ আলী (৩২), মৃত আবু কালামের ছেলে মোঃ মঞ্জুর আলম (৩২), মেহেরপুর সদর উপজেলার শিমুলতলা গ্রামের মো. শরিফুল ইসলামের ছেলে মো. টনিক (২৫) ও একই গ্রামের  মো. আব্দুল আলিমের ছেলে মো. রাসেল হোসেন ওরফে তুহিন (২১)

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত এই চক্রের সাথে আইনের সাথে সংঘাতে জড়িত ২ জন শিশুও রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, উদ্ধারকৃত গাঁজা বিক্রয় ও হেফাজতে রাখার সাথে আরও অজ্ঞাতনামা ৪/৫ জন আসামি জড়িত রয়েছে।

এ ঘটনায় বাদী হয়ে এসআই সঞ্জিত সাহা আজ শুক্রবার আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত, পলাতক ও অজ্ঞাতনামা আসামিসহ আইনের সাথে সংঘাতে জড়িত শিশুদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলাটি রুজু করা হয়েছে।

আলমডাঙ্গা থানা সূত্র জানায়, এলাকায় মাদক নির্মূলে পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost