1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
June 25, 2026, 3:41 pm

চুয়াডাঙ্গায় গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
  • 28 Time View

হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে জেলায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

২০২৫-২০২৬ অর্থবছরে হলদে পাখি সম্প্রসারণ, স্থানীয় প্রশাসন ও শিক্ষার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে এই সভার আয়োজন করা হয়।

চুয়াডাঙ্গার ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ গার্ল গাইড অ্যাসোসিয়েশনের জেলা কমিশনার রেবেকা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শারমিন আক্তার। জেলা গার্ল গাইডসের সাধারণ সম্পাদক রউফুন নাহার রিনার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গার্ল গাইডসের কোষাধ্যক্ষ জাহানারা বেগম।

সভায় জানানো হয়, বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন দেশের কন্যাশিশু ও তরুণীদের নেতৃত্ব বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গাইডিং কার্যক্রমের মূল লক্ষ্য হলো মেয়েদের আত্মনির্ভরশীল, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা। চুয়াডাঙ্গা জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে এই গাইডিং কার্যক্রম সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় নতুন ইউনিট গঠন, সদস্য বৃদ্ধি এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে গাইডিংকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

মতবিনিময় সভায় আগামী দিনের বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ও এজেন্ডা নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে অন্যতম হলো জেলার গাইডিং কার্যক্রমের বর্তমান অবস্থা পর্যালোচনা করা, নতুন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দ্রুত গাইড ইউনিট গঠন এবং সদস্য সংখ্যা বৃদ্ধি করা। এছাড়াও গাইডার ও ইউনিট লিডার তৈরির বিশেষ উদ্যোগ গ্রহণ, প্রশিক্ষণ ও কর্মসূচি বাস্তবায়নে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং চুয়াডাঙ্গা জেলায় গাইডিং সম্প্রসারণে করণীয় নির্ধারণের বিষয়ে বিশদ আলোচনা করা হয়।

এতে স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost