1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
June 26, 2026, 1:39 pm

মেহেরপুর সীমান্তে আবারও ৩ জনকে পুশ-ইনের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, জুন ২৬, ২০২৬
  • 31 Time View

মেহেরপুরের গাংনী সীমান্তে আবারও ৩ জনকে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৬ জুন) ভোরে গাংনী উপজেলার ধলা সীমান্তে এ ঘটনা ঘটে। পরে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে ওই তিনজনকে আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। বিজিবি জানিয়েছে, সীমান্তে পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost