1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

তেহরানে আবাসিক ভবনে বিমান হামলা, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৪০ বার পঠিত

ইরানের রাজধানী তেহরানের বাহারিস্তানে দুটি বহুতল ভবনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সোমবার (৬ এপ্রিল) ভোরে এই হামলা চালানো হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। দুটি আবাসিক ভবনে চালানোর তথ্য জানিয়ে বাহারিস্তানের গভর্নর ফার্স নিউজকে জানান, ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধার করতে কাজ চলছে।

বহারিস্তান তেহরানের একটি ঘনবসতিপূর্ণ এলাকা। সাধারণ মানুষের আবাসস্থল এসব ভবনে কেন হামলা চালানো হলো, তা এখনো স্পষ্ট নয়।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কমান্ডার ও বেসামরিক নাগরিক নিহত হয়। এর কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে তেহরান।

তারপর থেকে এক মাসের বেশি ধরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলেও ইরান ও তাদের ছায়া বাহিনী লেবাননের হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহতের সংখ্যা বাড়ছে। হামলায় ১৩ মার্কিন সেনা ছাড়াও ৩৬৫ জন আহত হয়েছেন বলে দাবি করছে পেন্টাগন। এই সংখ্যাটা দিন দিন আরো বাড়ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost