1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিরাপত্তা বাহিনীর ১৩ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৩১ বার পঠিত

দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ শহরে ইসরায়েলি বিমান হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত ১৩ সদস্য নিহত হয়েছেন।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, শুক্রবার ‘শত্রুপক্ষের যুদ্ধবিমান একের পর এক ভারী হামলা চালায়’ নাবাতিয়েহ শহরে। এর একটি হামলা শহরের সরকারি কমপ্লেক্সের আশপাশে অবস্থিত রাষ্ট্রীয় নিরাপত্তা কার্যালয়ে আঘাত হানে।

ঘটনাস্থলে থাকা এএফপির এক আলোকচিত্রী জানান, হামলার পর এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখা গেছে এবং কয়েক ঘণ্টা পরও আগুন জ্বলতে থাকে।

এই হামলা এমন সময়ে হলো, যখন লেবানন সরকার আগামী সপ্তাহে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার প্রস্তুতি নিচ্ছে। ২০২৪ সালের মার্চের শুরু থেকে চলমান সংঘাতে লেবাননে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৯০০ জন নিহত হয়েছেন বলে দেশটির সরকারি সূত্রের দাবি।

লেবাননের প্রেসিডেন্সি জানিয়েছেন, আগামী মঙ্গলবার ওয়াশিংটনে ইসরায়েলের সঙ্গে প্রথম বৈঠক হবে। সেখানে যুদ্ধবিরতি ঘোষণা এবং পরবর্তী আলোচনার সূচনা নিয়ে আলোচনা হবে।

প্রেসিডেন্সির বিবৃতিতে বলা হয়, ওয়াশিংটনে থাকা লেবানন ও ইসরায়েলের রাষ্ট্রদূত এবং যুক্তরাষ্ট্রের লেবাননবিষয়ক রাষ্ট্রদূতের মধ্যে ফোনালাপের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। লেবানন সরকার যুদ্ধ শুরুর পর হিজবুল্লাহর সামরিক কর্মকাণ্ড সীমিত করার ঘোষণা দিলেও সংগঠনটি সরকারের ভেতরে ও সংসদে প্রভাবশালী অবস্থানে রয়েছে এবং এই আলোচনার বিরোধিতা করছে।

হিজবুল্লাহর উপপ্রধান নাইম কাসেম বলেছেন, ইসরায়েলের সামরিক অভিযান ব্যর্থ হয়েছে এবং তারা স্থল অভিযান চালাতে পারেনি। তিনি আরো বলেন, “প্রতিরোধ শেষ নিঃশ্বাস পর্যন্ত চলবে।”

অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, যুদ্ধ শুরুর পর থেকে তারা লেবাননে হিজবুল্লাহর ৪ হাজার ৩০০টির বেশি স্থাপনা ধ্বংস করেছে এবং সংগঠনটির ১ হাজার ৪০০ জনের বেশি যোদ্ধাকে হত্যা করেছে।

ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, ২ মার্চ থেকে দক্ষিণ লেবাননে তাদের ১২ জন সেনা নিহত হয়েছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সংঘাত শুরু হওয়ার পর থেকে দেশটিতে ১ হাজার ৮০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৬৩ জন শিশু রয়েছে।

চলমান সংঘাতের মধ্যেও সীমান্ত অঞ্চলে হামলা অব্যাহত রয়েছে। উত্তর ইসরায়েলে শুক্রবার হিজবুল্লাহর প্রায় ৩০টি রকেট নিক্ষেপের পর বিমান হামলার সতর্ক সংকেত বাজানো হয়।

ইসরায়েলি জরুরি সেবা জানায়, সাফেদ শহরে একটি সরাসরি আঘাতে কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্যালিলি অঞ্চলের বান্না ও দেইর আল-আসাদ এলাকায়ও হামলার প্রভাব দেখা গেছে, যেখানে একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়।

হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর আশদোদে একটি নৌঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করেছে, ইসরায়েলের সামরিক অভিযানের কারণে লেবাননে খাদ্য সংকট দ্রুত বাড়ছে। সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় এবং মূল্যবৃদ্ধির কারণে পরিস্থিতি আরও জটিল হচ্ছে।

ডব্লিউএফপির লেবানন কান্ট্রি ডিরেক্টর অ্যালিসন ওমান বলেন, ‘এটি শুধু বাস্তুচ্যুতি নয়, এটি দ্রুতই খাদ্য নিরাপত্তা সংকটে রূপ নিচ্ছে।’ সূত্র: ডন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost