দামুড়হুদা উপজেলার নাপিতখালী গ্রামের একটি বাড়ি থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মরদেহটি দামুড়হুদা উপজেলার হাতিভাঙ্গা গ্রামের মিজানুর রহমানের ছেলে তুহিনের। তুহিন (২২) পেশায় আলমসাধু চালক ও এক সন্তানের জনক ছিলেন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাপিতখালী গ্রামের মোড়পাড়ায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, আলমাসাধু চালক তুহিন সকালে ভাড়া মারার উদ্দেশ্যে আলমসাধু নিয়ে নিজ বাড়ি থেকে বের হয়। ভাড়া মারা শেষে তুহিন নিজ বাড়িতে না ফিরে বন্ধুদের সাথে আড্ডা দেয়ার উদ্দেশ্যে নাপিতখালী গ্রামের মোড়পাড়ার পরিত্যক্ত একটি বাড়িতে উঠে। সেখানে অবস্থান করার এক পর্যায়ে বাড়িতে তার পিতার কাছে ফোন করে। পিতার কাছে ফোন করে বলে আব্বা আমি তো আর ভালো হতে পারলাম না, আমাকে মাফ করে দিয়ো। তুহিনের এমন কথায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খুঁজতে থাকে। এক পর্যায়ে গতকাল শুক্রবার রাত ৮টায় মোবাইল ফোনের মাধ্যমে তার পরিবার জানতে পারে নাপিতখালী গ্রামের একটি বাড়িতে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ হেফাজতে নেন। দামুড়হুদা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুলতান মাহমুদ বলেন, মরদেহ উদ্ধার করা থানা হেফাজতে নেয়া হয়েছে। ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে কোনো কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত ঘটনা জানাযাবে।
Leave a Reply