1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় গাঁজাসহ আটক দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ২৫ বার পঠিত


চুয়াডাঙ্গার সরোজগঞ্জে গাঁজাসহ দুই যুবককে আটকের পর কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার কালুপোল রোড এলাকা থেকে তাদের আটক করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার রতনপুর গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে নূর হোসেন (২৯) এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার যুগিরহুদা গ্রামের সানোয়ার হোসেনের ছেলে শাকিল (১৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলাজুড়ে পুলিশের নিয়মিত মাদকবিরোধী বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে সদর উপজেলার কালুপোল রোডে অভিযান পরিচালনা করে পুলিশ সদস্যরা। অভিযানে নূর হোসেন ও শাকিলকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। আটকের পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ। এসময় আটককৃত দুজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেকের ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্তদের রাতেই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এই ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost