1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

ইরানের হামলায় তছনছ ইসরায়েলের ৪ শহর, হতাহত ২০০

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ৭৯ বার পঠিত

ইসরায়েলে চালানো ইরানের সর্বশেষ হামলায় দুইশরও বেশি মানুষ আহত বা নিহত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। 

শনিবার (২১ মার্চ) রাতভর ইসরায়েলের ৪ শহরে অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। এতে শহরগুলো রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। খবর প্রেসটিভির।

ইসরায়েলি গণমাধ্যম ও সরকার বরাবরই ইহুদিদের নিহত বা আহতের প্রকৃত তথ্য লুকিয়ে আসছে। এর মধ্যেই ইসরায়েল শতাধিক মানুষ আহতের তথ্য দিলেও, এখনো কেউ মারা যায়নি বলে দাবি করেছে। 

তবে ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে, তাদের হামলায় ইসরায়েলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। আজ রোববার (২২ মার্চ) বিপ্লবী গার্ড এক বিবৃতিতে বলেছে, তারা ‘অপারেশন ট্র প্রমিজ-৪’— এর ৭৩তম হামলা চালিয়েছে। এতে দখলকৃত ফিলিস্তিনের (ইসরায়েলের) দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলকে টার্গেট করা হয়েছে।

বিবৃতি বিপ্লবী গার্ড আরও বলেছে, নতুন হামলা চালানো হয়েছে বিপ্লবী গার্ডের আকাশ প্রতিরক্ষা বিভাগের শহীদ সেনাদের সাহসিকতাকে উৎসর্গ করে। এই হামলায় ব্যবহার করা হয়েছে মিসাইল ও ড্রোন। হামলা পরিচালনা করেছে বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ফোর্স।

ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার পর নতুন এ হামলায় ইসরায়েলের আরাদ, ডিমোনা, ইলাত, বের শিবা এবং কিরাত গাটকে টার্গেট করা হয়েছে বলেও জানিয়েছে বিপ্লবী গার্ড।

হামলার পর ঘটনাস্থল থেকে করা বিভিন্ন প্রতিবেদনের কথা উল্লেখ করে বিপ্লবী গার্ড আরও বলেছে, ২০০ জন আহত বা নিহত হলেও ইসরায়েলি সরকার সংবাদ চেপে রাখছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost