1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

পাকিস্তানে আফগানিস্তানের হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৯ বার পঠিত

গত সপ্তাহে পাকিস্তানের বিমান হামলার জবাবে দেশটির সীমান্ত বরাবর বিভিন্ন সামরিক স্থাপনায় পাল্টা হামলা শুরু করেছে আফগানিস্তান। তালেবান কর্তৃপক্ষ আজ বৃহস্পতিবার রাতে এই তথ্য নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সামরিক কোরের মিডিয়া অফিস থেকে দেওয়া এক বিবৃতির বরাতে জানিয়েছে, নানগারহার এবং পাকতিয়া প্রদেশে পাকিস্তানি বাহিনীর সাম্প্রতিক বিমান হামলার জবাবে বৃহস্পতিবার গভীর রাতে দুই দেশের সীমান্তে ‘তীব্র সংঘর্ষ’ শুরু হয়। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে লিখেছেন, ‘পাকিস্তানের উসকানির প্রতিক্রিয়ায় ডুরান্ড লাইন বরাবর তাদের সামরিক স্থাপনায় বড় আকারের অভিযান শুরু করা হয়েছে।’ তবে আফগান কর্তৃপক্ষের এই ঘোষণার বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার ২ হাজার ৬১১ কিলোমিটার (১ হাজার ৬২২ মাইল) দীর্ঘ এই সীমান্ত ‘ডুরান্ড লাইন’ নামে পরিচিত। তবে আফগানিস্তান আনুষ্ঠানিকভাবে এই সীমান্তকে কখনোই স্বীকৃতি দেয়নি। এর আগে গত রোববার পাকিস্তানের সামরিক বাহিনী আফগানিস্তান সীমান্ত বরাবর বিমান হামলা চালায়। সে সময় পাকিস্তান দাবি করেছিল, তাদের হামলায় অন্তত ৭০ জন যোদ্ধা নিহত হয়েছে। তবে আফগানিস্তান পাকিস্তানের এই দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, ওই হামলায় নারী ও শিশুসহ সাধারণ বেসামরিক নাগরিকেরা নিহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost