1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

আলমডাঙ্গায় পুলিশ সদস্যকে জরিমানা, জেলা পুলিশের বিবৃতি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৪৫ বার পঠিত


চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে জ্বালানি তেল সংগ্রহের সময় এক পুলিশ সদস্যকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করার ঘটনায় আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ এপ্রিল সকাল আনুমানিক ১১টার দিকে আলমডাঙ্গা থানায় কর্মরত এক পুলিশ সদস্য ইউনিফর্ম ও হেলমেট পরিহিত অবস্থায় মোটরসাইকেলে জ্বালানি তেল সংগ্রহ করতে একটি ফিলিং স্টেশনে যান। এ সময় সেখানে দায়িত্বে থাকা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই পুলিশ সদস্যকে ৫০০ টাকা জরিমানা করেন।

জেলা পুলিশের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এর আগে গত ২৯ মার্চ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জ্বালানি তেল সংক্রান্ত এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, জরুরি সেবায় নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস, সিভিল প্রশাসন ও সাংবাদিকরা ফিলিং স্টেশনগুলোতে বিকল্প লাইনে তেল সংগ্রহ করতে পারবেন। সেই সিদ্ধান্তের আলোকে সংশ্লিষ্টরা দীর্ঘদিন ধরে বিকল্প লাইনে তেল সংগ্রহ করে আসছেন। কিন্তু, ১৬ এপ্রিল উক্ত পুলিশ সদস্য জরুরি প্রয়োজনে বিকল্প লাইনে তেল সংগ্রহ করতে গেলে ভ্রাম্যমাণ আদালত তাকে জরিমানা করে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ পুলিশ সর্বদা জনগণের নিরাপত্তা প্রদান, আইন-শৃঙ্খলা রক্ষা ও জনসেবায় নিয়োজিত। বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে তেলের সুষম বণ্টন নিশ্চিতকরণ এবং অবৈধ মজুদদারদের বিরুদ্ধে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পুলিশ দায়িত্ব পালন করে আসছে।

তবে, জরুরি পরিষেবার অংশ হিসেবে দায়িত্ব পালনরত একজন পুলিশ সদস্যের বিরুদ্ধে এমন পদক্ষেপ পুলিশ সদস্যদের মনোবলে বিরূপ প্রভাব ফেলতে পারে এবং জনসেবায় নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের মধ্যে যথাযথ সমন্বয়, পারস্পরিক শ্রদ্ধাবোধ, দায়িত্বশীল আচরণ এবং প্রয়োজনীয় সহযোগিতা বজায় রাখার আহ্বান জানিয়েছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost