1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

মহেশপুর সীমান্তে রহস্যময় দুই লাশ, হত্যা ও গুম মামলা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১৬ বার পঠিত

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ইছামতী নদী থেকে তিন দিনের ব্যবধানে দুটি মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য ঘনীভূত হচ্ছে। সর্বশেষ উদ্ধার হওয়া মরদেহটির পরিচয় শনাক্তের পর নিহতের পরিবার অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা ও লাশ গুমের মামলা দায়ের করেছে। নিহতের নাম রতেন্দ্রনাথ জয়ধর (৪৬)। তিনি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বাসিন্দা। তাঁর পরিবার জানায়, গত ৯ এপ্রিল মাদারীপুরের রাজৈর এলাকায় আত্মীয়ের বাড়িতে গিয়ে তিনি নিখোঁজ হন। ১১ এপ্রিলের পর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ ছিল। গত ১৬ এপ্রিল রাতে মহেশপুর উপজেলার পলিয়ানপুর এলাকায় ইছামতী নদীর কচুরিপানার ভেতর থেকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।

নিহতের ভাইয়ের দাবি, মরদেহে একাধিক গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে, যা পরিকল্পিত হত্যার ইঙ্গিত দেয়। এ ঘটনায় নিহতের ভাই রনজিত জয়ধর বাদী হয়ে মহেশপুর থানায় একটি মামলা করেছেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, নিহতের পরিচয় নিশ্চিত হওয়ায় তদন্তে গতি এসেছে। প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ গুরুত্ব দিয়ে কাজ করছে।

উল্লেখ্য, এর আগে একই এলাকা থেকে আরও এক অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছিল, যার পরিচয় এখনও মেলেনি। সীমান্ত এলাকায় পরপর এমন দুটি ঘটনায় স্থানীয়দের মাঝে চাঞ্চল্য ও উদ্বেগ বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost