1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

পাকিস্তানের বিয়েবাড়িতে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১১৮ বার পঠিত

বিয়েবাড়িতে হাসিঠাট্টায় ব্যস্ত ছিলেন অতিথিরা। চলছিল খানাপিনা, নাচগান। তার মধ্যেই আচমকা প্রবেশ করে আত্মঘাতী বিস্ফোরণ ঘটাল এক ‘দুর্বৃত্ত’। আনন্দ নিমেষে বদলে গেল বিষাদে। 

বিয়েবাড়ির মেঝেতে পড়ে থাকল চাপ চাপ রক্ত। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। খবর আনাদোলুর।

ওই বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচজন। আহত প্রায় ২৫ জন। প্রশাসনের সন্দেহের তীর তেহরিক-ই-তালিবানের দিকে। নিহতদের মধ্যে রয়েছেন পাকিস্তান পুলিশের কাছে আত্মসমর্পণ করা এক তালেবান এবং শান্তি কমিটির সদস্য।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণ ঘটেছে সরকার সমর্থিত শান্তি সংগঠনের প্রধান নুর আলম মেহসুদের বাড়িতে। উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান জেলায় তার বাড়ি। 

আত্মঘাতী বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন ডেরা ইসমাইল খান জেলা পুলিশের কর্মকর্তা সাজ্জাদ আহমেদ সাহিবজাদা। এই ঘটনায় বিয়েবাড়িতে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় বিয়েবাড়িতে নাচগান চলছিল। সে সময় আচমকা বিস্ফোরণে ভেঙে পড়ে ছাদ। ভগ্নস্তূপে আটকে পড়েন বহু অতিথি। উদ্ধার করতে গিয়ে সমস্যায় পড়তে হয় পুলিশ এবং দমকলকে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন একজন ‘ভাল তালেবান’। যে তালেবানরা আত্মসমর্পণ করেন, তাদের পাকিস্তানে বলা হয় ‘ভাল তালেবার’। 

বিস্ফোরণের পরে আহতদের দ্রুত কাছের হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়। সেখানে ভর্তি কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। 

সংবাদ সংস্থা এপি জানিয়েছে, গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন শান্তি কমিটির নেতা ওয়াহিদুল্লা মেহসুদ ওরফে জিগরি মেহসুদ।

এখনও কোনও জঙ্গি গোষ্ঠী এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে প্রশাসনের কর্মকর্তাদের একাংশের সন্দেহ, এই ঘটনার নেপথ্যে রয়েছে তেহরিক-ই-তালেবান। ‘ভাল তালেবান’ এবং শান্তি কমিটির সদস্যদের তারা নিশানা করেছে বলে মনে করছেন কর্মকর্তারা।

গত কয়েক বছরে পাকিস্তানে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটিয়েছে এই জঙ্গি গোষ্ঠী। চলতি মাসের শুরুতেই শান্তি কমিটির চার সদস্যকে খুন করার অভিযোগ উঠেছে খাইবার পাখতুনখোয়ায়। ২০২৫ সালের নভেম্বর মাসে শান্তি কমিটির দফতরে হামলায় প্রাণ হারিয়েছিলেন সাত জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost