1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

সংসদে ‘মন্ত্রী-টন্ত্রী’ বক্তব্য নিয়ে হাস্যরস

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২৪ বার পঠিত

জাতীয় সংসদে এক সংসদ সদস্যের ‘মন্ত্রী-টন্ত্রী’ মন্তব্যকে ঘিরে মুহূর্তেই সৃষ্টি হয় হাস্যরসের পরিবেশ। পরে ওই শব্দটি কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার (এক্সপাঞ্জ) দাবি জানানো হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে চুয়াডাঙ্গা-২ আসন থেকে নির্বাচিত মো. রুহুল আমিন বলেন, তার নির্বাচনী এলাকা এমন একটি অঞ্চল, যেখান থেকে অতীতে কোনো দলেরই ‘মন্ত্রী-টন্ত্রী’ হয়নি। বক্তব্যের একপর্যায়ে তিনি এলাকার মানুষের দুর্ভোগের চিত্র তুলে ধরে বলেন, গরম ও শীত—দুই মৌসুমেই সেখানে চরম আবহাওয়ার কারণে জনজীবন কঠিন হয়ে ওঠে।তার এই বক্তব্যের পর লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন দৃষ্টি আকর্ষণ করে বলেন, বক্তার ‘বডি ল্যাঙ্গুয়েজ’ থেকে বোঝা যায় তিনি ইচ্ছাকৃতভাবে এমন শব্দ ব্যবহার করেননি। তবে সংসদের কার্যবিবরণীতে শব্দটি থেকে যেতে পারে—এ কারণে ‘টন্ত্রী’ অংশটি এক্সপাঞ্জ করার অনুরোধ জানান তিনি।

এ সময় সংসদ কক্ষে উপস্থিত সদস্যদের মধ্যে হাসির রোল পড়ে এবং পুরো পরিবেশ কিছুক্ষণের জন্য হালকা হয়ে ওঠে।

চার দিন বিরতির পর বুধবার সকাল ১১টা ২ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন পুনরায় শুরু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost