1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় অবৈধ তেল মজুদের দায়ে ইউপি সদস্যকে জেল-জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২৪ বার পঠিত

চুয়াডাঙ্গায় অবৈধভাবে মজুদ করা ৫ ব্যারেল (প্রায় ১,০০০ লিটার) ডিজেল তেল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় জড়িত এক ইউপি সদস্যকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের আমিরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন— মোমিনপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শাহিনুর ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শাহিনুর ইসলাম দীর্ঘদিন ধরে অবৈধভাবে ডিজেল তেল মজুদ করে আসছিলেন। সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির উদ্দেশ্যেই তিনি এসব তেল সংরক্ষণ করছিলেন বলে অভিযোগ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় তাকে দণ্ডিত করা হয়। অভিযান চলাকালে তার বাড়ি থেকে প্রায় ১,০০০ লিটার (৫ ব্যারেল) ডিজেল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ টাকা। জব্দ করা এসব তেল সরকার নির্ধারিত মূল্যে সাধারণ ভোক্তাদের মাঝে বিক্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে, অভিযানের সময় কিছু ব্যক্তি সরকারি কাজে বাধা প্রদান ও হামলার উদ্দেশ্যে এগিয়ে এলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি একজন জনপ্রতিনিধি হওয়ায় তার বিরুদ্ধে স্থানীয় সরকার সংশ্লিষ্ট আইন অনুযায়ী অতিরিক্ত প্রশাসনিক ব্যবস্থাও গ্রহণ করা হবে, যা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost