ইরানের বিরুদ্ধে মুখে আস্ফালন করলেও তেহরানের ভয়ে শিটিয়ে আছে দখলদার ইসরায়েল। ইরানকে ঠাণ্ডা করতে তাই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধরেছেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
পুতিনের মাধ্যমে ‘ইসরায়েল যুদ্ধ চায় না’ বলে ইরানকে বিশেষ বার্তা পাঠিয়েছেন আতঙ্কিত নেতানিয়াহু। খবর দ্য জেরুজালেম পোস্টের।
কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ইসরায়েলি গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান ও জেরুজালেমের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির পর নেতানিয়াহু পুতিনকে ইরানের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য ফোন করেন। সোমবার ইসরায়েলের আরেক গণমাধ্যম কেএএন নিউজ জানিয়েছে, দখলদার দেশটির প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মাধ্যমে ইরানকে একটি বার্তা পাঠিয়েছেন, যেখানে তিনি আশ্বস্ত করেছেন যে ওই ইসলামিক প্রজাতন্ত্রের সঙ্গে যুদ্ধে যাওয়ার কোনও ইচ্ছা ইসরায়েলের নেই। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, পুতিন গত অক্টোবরে আয়াতুল্লাহ খামেনিকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে একই রকম বার্তা পাঠিয়ে ছিলেন, তখনও তিনি ইরানকে আশ্বস্ত করেছিলেন যে ইসরায়েল “যুদ্ধ বাড়াতে আগ্রহী নয়”।
এদিকে, ইরান জুড়ে অশান্তি সৃষ্টির নেপথ্যে ইসরায়েল কলকাঠি নাড়ছে বলে ইহুদিবাদী দেশটির ওপর বেজায়চেটে আছে তেহরান। তার ওপর মার্কিন হুমকির পর ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে এবার দেখে নেওয়া পাল্টা হুমকি দিয়ে রেখেছে। এর পর থেকেই মূলত- ইরান, লেবানন এবং ফিলিস্তিনের পশ্চিম তীরের সঙ্গে ‘যুগপৎ’ যুদ্ধের জন্য প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) নির্দেশ দিয়েছে ইসরায়েল।
Leave a Reply