1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 27, 2026, 9:25 am

পীরগঞ্জ সীমান্তে ১১৯ বোতল নিষিদ্ধ সিরাপ জব্দ

ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
  • 22 Time View

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর বিশেষ অভিযানে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত এলাকা থেকে ১১৯ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ জব্দ করা হয়েছে। জব্দ করা সিরাপের সিজার মূল্য ৩৫ হাজার ৭০০ টাকা। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। বিজিবি জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পীরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করে চান্দেরহাট বিওপির বিজিবি সদস্যরা। এ সময় অভিযানস্থলে তল্লাশি চালিয়ে এসব নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়। বিজিবি আরও জানায়, উদ্ধার করা সিরাপের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধান জোরদার করা হয়েছে। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তকে মাদক ও চোরাচালানমুক্ত রাখতে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত অপরাধে জড়িতদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost