1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 9, 2026, 3:13 am

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে লটারি, প্রাথমিকভাবে ৩০০ জনের নাম ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, নভেম্বর ৯, ২০২৬
  • 18 Time View

মালয়েশিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়া এসডিএনে বিনা খরচে কর্মী পাঠাতে লটারি অনুষ্ঠিত হয়েছে। লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনের নাম ঘোষণা করা হয়। রোববার বিকেলে প্রবাসী কল্যাণ ভবনের প্রবাসী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) কর্মকর্তাদের উপস্থিতিতে লটারি কার্যক্রম পরিচালিত হয়। গত ৬ নভেম্বর থেকে আজ ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে পাওয়া আবেদন থেকে ইলেকট্রনিক পদ্ধতিতে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় এই লটারি সম্পন্ন হয়। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ৪ হাজার ২৯ জন প্রার্থী আবেদন করেন। তাঁদের মধ্য থেকে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে নির্বাচন করা হয়েছে। এর মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে ১০০ জন নির্বাচিত হয়েছেন। নির্বাচিত প্রার্থীদের তালিকা শিগগিরই বোয়েসেলের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে। প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন প্রার্থীর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা পরবর্তী সময়ে নিয়োগকারী প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়া এসডিএনের প্রতিনিধিদের সরাসরি উপস্থিতিতে নেওয়া হবে। পরীক্ষা শেষে চূড়ান্তভাবে উত্তীর্ণ ১১২ জন কর্মীকে শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পাঠানো হবে। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ১ কোটি জনশক্তি পাঠানোর যে লক্ষ্য রয়েছে, এ ধরনের উদ্যোগ তা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে। পাশাপাশি প্রবাসী কল্যাণমন্ত্রীর ঘোষিত জিরো কস্টে কর্মী পাঠানোর প্রতিশ্রুতিও বাস্তব রূপ পাচ্ছে।বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বলেন, সরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে এই প্রথমবারের মতো লটারির মাধ্যমে যোগ্য ও দক্ষ কর্মী বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশবাসীকে বার্তা দিতে চাই, বোয়েসেল সব সময় স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করে। তিনি আরও জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই এই নিয়োগের আওতায় কর্মীদের ফ্লাইট শুরু হবে। এ ছাড়া বোয়েসেল ইতোমধ্যে পর্যটন, ম্যানুফ্যাকচারিং এবং কেয়ারগিভিং খাতে আরও ৫৫৮ জন কর্মীর চাহিদাপত্র পেয়েছে। তাঁরা মেডিকেল ফি, বিমানভাড়াসহ সম্পূর্ণ খরচ নিয়োগকর্তার বহনের সুবিধায় বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব নূরুন নাহার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost